পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল সিলেট ৪ আসনের তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ঐক্যের বার্তা বহন করে। তিনি বলেন, দীর্ঘ এক মাসের সংযম সাধনার পর এই উৎসব আমাদের মাঝে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির চেতনাকে আরও শক্তিশালী করবে।মানুষের মাঝে ভেদাভেদ নয়,সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়।
তিনি বলেন,উঁচু দালান থেকে বস্তি, গ্রাম থেকে শহর, সমতল থেকে পাহাড়ে ছড়িয়ে পড়ুক শান্তি-আনন্দ। আপনজন হারানো মানুষ খুঁজে পাক শান্ত্বনা। নিরাপদে, স্বস্তিতে, স্বচ্ছলতায়, আনন্দে কাটুক সবার ঈদ।তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেউ যেন বৈষম্যের শিকার না হয়,সেদিকে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।সরকার ও জনগণের জন্য এটিই এসময়ের বড় চ্যালেঞ্জ।
তিনি সিলেট ০৪,জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানান।গোলজার আহমদ হেলাল দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে সবাইকে নিরাপদ, সুন্দর ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।-প্রেসবিজ্ঞপ্তি