সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসী সহ দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঈদ শুভেচ্ছা
জানিয়েছেন অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ ও সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার।

শুক্রবার (২০ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার শিক্ষা দেয়। পবিত্র ঈদ সেই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ী সহ সিলেটবাসী, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা ”ঈদ মোবারক”।

নেতৃবৃন্দ বলেন, আজকের এই উৎসবে শ্রদ্ধার সাথে স্বরণ করছি তাদের “যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের সাংবাদিক সমাজ স্বাধীন সাংবাদিকতার সুযোগ পুনরায় ফিরে পেয়েছে আর জাতি পেয়েছে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ। তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেনো এই বীরদের শহীদ হিসেবে কবুল করেন। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তারা আরও বলেন, ঈদের আরেক শিক্ষা হচ্ছে ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। তাই সমাজের বিত্তবানদের গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। তারা, বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।