দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে-কাইয়ুম চৌধুরী
নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে রাজনীতিবিদ,কুটনৈতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ,আইন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও ছাত্রনেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব তাৎপর্য বিশ্বব্যাপী। অনলাইন সাংবাদিকতা যুগোপযোগী
হওয়ার কারণেই মেইনস্ট্রীম মিডিয়াও ঝুঁকছে ডিজিটাল সাংবাদিকতার দিকে। বক্তারা আরও বলেন, অনলাইন সংবাদের উৎসের সংখ্যা যেভাবে ক্রমাগত বাড়ছে, বস্তুনিষ্ঠ এবং নির্ভুল সংবাদ প্রচারের চ্যালেঞ্জও বাড়ছে।
তাই সিলেটের ডিজিটাল প্লাটফর্মে গুজব প্রতিরোধে অনলাইন প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন করতে গিয়ে আমাদের অনেক সাথী ভাইকে প্রাণ দিতে হয়েছে।আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি।তিনি বলেন,বিগত নিরপেক্ষ জাতীয় নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে।তিনি বলেন, সরকার আমার উপর আস্থা রেখে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব অর্পণ করেছে। সিলেট নগরে বহুবিধ সমস্যা রয়েছে।নগরবাসীকে আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে তাদের সমস্যা সমাধানে আমি ইতিবাচক সকল কাজ করে যাব।তিনি সমাজ ও নগর উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁর দায়িত্ব পালনে ও একটি সুন্দর নগরী গঠনে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা কামনা করেন।
ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস সিলেট অনলাইন প্রেসক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,আমি নিশ্চিত সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা যথার্থভাবে পালন করে যাচ্ছেন।তিনি বলেন, এই পবিত্র রমজানের মাসে আমরা ত্যাগ ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে এগিয়ে যাই এবং নিজেদের সেই মানে উন্নীত করি।আমি আশা করব এই মাসে আপনারা ভালো থাকবেন।তিনি সকলের প্রতি শুভকামনা জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,ভারতীয় সহকারী হাই কমিশন,সিলেট এর সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.জি এম রবিউল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ,সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস সচিব (কালচার এন্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান,সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি এডিশনাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা,বাংলাদেশ বেতার সিলেট অফিসের সহকারী পরিচালক দেলওয়ার হোসেন ও ইকাবাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী মো: ইরফানুজ্জামান চৌধুরী,ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট রফিকুল হাসান লোদী,সিলেট মহানগর শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাজু, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহিন আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, সাবেক কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান,পাঠাগার ও প্রকাশনা লোকমান আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক কামরুল আলম, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী, মোশাহিদ আলী, সৈয়দ রাসেল আহমদ,সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আফরোজ খান,সাংবাদিক দেবব্রত রায় দিপন,মোঃ আলমগীর আলম,শাহিন আহমদ, খায়রুল আমিন রাফসান,নুরুল আলম আলমাস, জসিম উদ্দিন, ফাহিম আহমদ, আবুল হোসেন, জাকির আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, নাহিদ আহমদ, শাহজাহান সাহেদ, মাহমুদ পারভেজ খান, এহিয়া আহমদ, শিপন চন্দ দাস, শেখ জাবেদ আহমদ,মাজহারুল ইসলাম সাদী, পাভেল আহমদ, ইব্রাহিম খান রনি, এম এ ওয়াহিদ চৌধুরী, সোহেল মিয়া, সেলিম আহমদ, মইনুল হাসান আবির, ফারুক আহমদ, তাইনুল ইসলাম,উৎপল বড়ুয়া,আব্দুল বাছিত, প্রবাসী সদস্য জুনায়েদুর রহমান, মাহমুদুল হাসান নাইম ও মাহফুজ কাওসার ছাদি প্রমুখ।