আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১ ঘন্টা আগে

:সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এসএমপি, সিলেট রেঞ্জ, এসআরবি-৯, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা পুলিশের সমন্বয়ে অদ্য ০৬/১১/২০২৬ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধপ্রবণতা চিহ্নিতকরণ, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ইউনিটসমূহের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ইউনিটসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ  কমিশনার  সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা ; সিলেট রেঞ্জের  ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ সিলেট বিভাগের সংশ্লিষ্ট বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।