ডেস্ক নিউজ: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ডের ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আহমেদ সফির।
গতকাল সিলেট নিউজ ওয়ার্ল্ডের সম্পাদক আফরোজ খান তাঁকে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নিউজ ওয়ার্ল্ডের বার্তা সম্পাদক মো. আলমগীর আলম।
আহমেদ সফির কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
বর্তমানে তিনি সানরাইজ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি বিডি-এর ছাতক উপজেলা সভাপতি এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দায়িত্বশীলতা, সৌজন্যবোধ ও মানবিক গুণাবলির কারণে স্থানীয়ভাবে আহমেদ সফিরের একটি গ্রহণযোগ্য সামাজিক অবস্থান রয়েছে।
নতুন দায়িত্বে আহমেদ সফির ছাতক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, এলাকার সমস্যা ও সম্ভাবনা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর নতুন দায়িত্বের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
