সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

​সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,সংবাদপত্রে সাময়িকী,ক্রোড়পত্র প্রকাশ,চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মঞ্জুরুল আলম,সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গৌতম চক্রবর্তী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।