সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর -শান্তিগঞ্জ আসন নির্বাচনে অংশ না নেয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ

Sylhet News World
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর -শান্তিগঞ্জ আসন নির্বাচনে অংশ না নেয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ

সম্মানিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসী
সালাম/আদাব ও শুভেচ্ছা ….
বিগত ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার ও আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার জন্য দলীয় নিয়মানুযায়ী প্রার্থী হিসেবে দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছিলাম, এমন কি আজ সোমবার (২৯ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার ইচ্ছা ও ছিলো কিন্তু বিভিন্ন যৌক্তিক কারনেই মনোনয়ন দাখিল করা থেকে বিরত থাকি। যার জন্য আমার দলীয় নেতাকর্মী, সমর্থক,বন্ধু বান্ধব, আত্নীয়স্বজন,শুভানুধ্যায়ী এবং জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি।

আমার সহকর্মী সংগ্রামী নেতৃবৃন্দ ও প্রিয় সুধীজন…
আমি আপনাদেরই একজন শুভাকাঙ্ক্ষী তৌফিক আলী মিনার, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই সুদীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে আমি আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। আমিও আমার সাধ্য সামর্থের সবটুকু উজাড় করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। স্বপ্ন দেখেছি অবহেলিত জনপদের প্রতিনিধি হয়ে মহান জাতীয় সংসদে আপনাদের দাবী আদায়ে অগ্রণী ভূমিকা রাখার, কিন্তু সেই স্বপ্ন বুকে লালন করে ১৯৮৫ সাল থেকে জাতীয় পার্টির হয়ে লড়াই সংগ্রামে ভুমিকা রেখেছি জাতীয় পার্টি এবং উপজেলা বাসীর জন্য।

২০২৪ সালের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করেছি, দুর্ভাগ্যবশত সে নির্বাচন যে সাজানো ও পাতানো নির্বাচন ছিলো তা আমিও আমাদের নেতাকর্মী সমর্থকদের কারোরই বোধগম্য ছিলো না। যার জন্য আমিও আমার দলীয় নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যে কোন দুর্যোগ ও দুঃসময়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর পাশে ছিলাম এবং পাশেই থাকবো।দলের জন্য নিরন্তর কাজ করেছি করেই যাবো ইন শাহ আল্লাহ। আশ্বাস এবং নিশ্চয়তা পেয়েছিলাম দলের মনোনয়ন ও আমাকে দেয়া হয়েছিলো কিন্তু আমি মনোনয়ন পত্র দাখিল না করায় জগন্নাথপুর – শান্তিগঞ্জ উপজেলার অগণিত মানুষের কাছে আন্তরিক ভাবে দু:খিত ও ক্ষমাপ্রার্থী। অজস্র নেতাকর্মী সাধারণ মানুষ আমাকে সাহস সমর্থন দিয়ে অনুরোধ করেছেন আমি যেন দলের কান্ডারী হিসেবে প্রার্থী হই। এমন নিঃস্বার্থ ভালোবাসা স্নেহময় আবদার আমি উপেক্ষা করতে পারিনি বলেই দলীয় নীতিনির্ধারণ মেনে সবকিছুই করেছিলাম কিন্তু আজ সংসদ সদস্য পদপ্রার্থী না হওয়ার সিদ্ধান্তে আমি আবারও গভীরভাবে অনুতপ্ত ।

আমার অব্যাহত রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের ভালোবাসা আপনাদের স্নেহের “তৌফিক আলী মিনার” হয়েই বেঁচে থাকতে চাই। চলার পথে ও অতীতের অনিচ্ছাকৃত কোন ভুলভ্রান্তি ও ত্রুটিতে কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিতে গিয়ে আমার শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদের একত্রিত করে সিদ্ধান্ত নেওয়ার সময় পাইনি। অত্যন্ত স্বল্প সময়ে এতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো। সম্মানিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসী আমার আগামীর ভবিষ্যৎ আপনারাই নির্ধারণ করবেন আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের স্নেহ ভালোবাসার মাঝে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা,ক্রীড়া ও শালিশীর ক্ষেত্রে আমার যে অতীতের যতসামান্য অবদান উপজেলাবাসীর কাছে ছিলো এবং ভবিষ্যতেও অটুট রেখে আপনাদেরই মাঝে বেঁচে থাকতে চাই।

ভূল শুদ্ধ যাই হউক- আমার এই কঠিন সংগ্রামে আপনাদের উৎসাহ, উদ্দীপনা, সমর্থন, দোয়া দয়া ও ভালোবাসা পরামর্শ সমর্থন আমার পাথেয়। আমি গভীরভাবে অনুভব করি আপনাদের স্নেহ ভালোবাসা। আমিও মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আমার সামর্থের সবটুকু উজাড় করে আপনাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি। সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের খেদমতে আমাকে কবুল করেন।

আপনাদের স্নেহধন্য
আলহাজ্ব তৌফিক আলী মিনার
সংসদ সদস্য পদপ্রার্থী
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ)।