ভূমিপূত্র জয়নাল আবেদীনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জৈন্তাপুরবাসী

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
ভূমিপূত্র জয়নাল আবেদীনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জৈন্তাপুরবাসী

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) নির্বাচনী এলাকায় ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। রোববার জৈন্তাপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের উপস্থিতিতে এই সংহতি প্রকাশ করা হয়।
জনসভায় বক্তারা বলেন, সিলেট-৪ আসনের উন্নয়ন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘এই মাটির সন্তান’ আলহাজ্ব জয়নাল আবেদীনের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এবার দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আসা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।স্থানীয় সমস্যা সমাধান এবং অবহেলিত জনপদ হিসেবে পরিচিত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি
উপস্থিত জনতা হাত তুলে আলহাজ্ব জয়নাল আবেদীনকে বিজয়ী করার শপথ গ্রহণ করেন।তারা
সিলেট-৪ আসনে দলমত নির্বিশেষে ভূমিপূত্র জয়নাল আবেদীনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, “আমি এই মাটির সন্তান। আপনাদের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এই জনপদকে একটি আদর্শ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তুলব।তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির বিজয় ব্যাক্তি জয়নালের বিজয় নয়,জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের জনতার বিজয়।

আলহাজ্ব জয়নাল আবেদীন সিলেট-৪ আসনের ভোটারদের উদ্দেশ্যে জোরালো বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা স্থানীয় কোন প্রকৃত প্রতিনিধি পাইনি। এই প্রথম আমাদের সুযোগ এসেছে একজন স্থানীয়, এই মাটির সন্তানকে নির্বাচিত করার।”তিনি এলাকার উন্নয়নবঞ্চনা ও দুর্নীতির তীব্র সমালোচনা করে বলেন, “এলাকাটি খনিজ সম্পদে ভরপুর, কিন্তু আমরা এর সুবিধা থেকে বঞ্চিত। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাবে হাসপাতালে মাটিতে শুয়ে থাকতে হয়। বিআরটিসি বাসের মতো প্রকল্পও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যা জৈন্তাবাসী কখনও ভোলে নি। আমরা আর কখনও চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেব না। ১২ তারিখের ভোটে সিলেট-৪ আসন থেকে দুর্নীতিবাজদের চিরতরে উৎখাত করা হবে।”

তিনি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, “এই মানুষদের দেখে আমার হৃদয় ব্যথিত হয়। আমি তাদের জন্য কিছু করতে চাই। আমি আপনাদের জয়নাল, ১২ তারিখে ইনশাআল্লাহ জয়নাল জিতবে।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডা: মো: আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী মেম্বার, ৪ নং দরবস্ত ইউপির প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি নূর মিয়া, বিশিষ্ট মুরব্বি মোস্তফা কামাল চৌধুরী,এনসিপি নেতা নজরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মুজিবুর রহমান,মাওলানা আজমল হক, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার প্রমুখ।