সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড.মোঃ জিল্লুর রহমান বিশেষ কল্যাণ সভায় যোগদান

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৪ ঘন্টা আগে

সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান পুলিশ লাইন্সস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এ সময় সিলেট জেলার সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। জেলা পুলিশের কল্যাণে ডিআইজি বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য শেষে জেলার শ্রেষ্ঠ পারফরমেন্সকারী অফিসারদের পুরস্কার প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাককে পুরস্কৃত করা হয়। এছাড়াও মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জকিগঞ্জ থানার এসআই/মাসুদ আহাম্মেদ কে পুরস্কৃত করা হয়।
তাছাড়াও তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী জকিগঞ্জ থানার পিএসএ/খায়রুল ইসলাম কেউ সম্মাননা প্রদান করা হয়।