বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়েনএমপি ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই কমিটিগুলোর অনুমোদন দেন।
সিলেট জেলা যুবদল আংশিক ঘোষিত ৬ সদস্যের জেলা আংশিক কমিটিতে দায়িত্ব পেয়েছেন সভাপতি মোহাম্মদ মকসুদআহমদ সিনিয়র সহ–সভাপতি: কয়েস আহমদ সহ–সভাপতি: মকসুদুল করিম নুহেল সাধারণ সম্পাদক: আবদুস সালামটিপু ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: মাসরুর রাসেল সাংগঠনিক সম্পাদক: হাবিবুল বাশার হাবিব।
সিলেট মহানগর যুবদল আংশিক অপরদিকে সদস্যের মহানগর আংশিক কমিটিতে স্থান পেয়েছেন সভাপতি: মির্জা মোহাম্মদসম্রাট সিনিয়র সহ–সভাপতি: এমদাদুল হক স্বপন সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন দিনার ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: তাহসিন মেহেদি প্রিন্স সাংগঠনিক সম্পাদক: হোসাইন আহমদ।
কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানানো হয়, নবগঠিত উভয় কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিগঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তা প্রেরণ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
