সিলেটে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ উপলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১ ঘন্টা আগে

বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ উপলক্ষ্যে প্রয়োজনীয় বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ উপলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অদ্য ২৫/১০/২০২৫ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এর সভাপতিত্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার ০১ (এক)টি টেস্ট ম্যাচ উপলক্ষ্যে প্রয়োজনীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত টেস্ট ম্যাচটি আগামী ০৫/১১/২০২৬ খ্রি. থেকে ০৯/১১/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় উপস্থিত সিলেট সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ক্রিকেট বোর্ড ঢাকা, ডিজিএফআই, এনএসআই, এসআরবি-৯, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট, সিভিল সার্জন, সিলেট, আনসার ও ভিডিপি, সিলেট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার এবং সংশ্লিষ্ট হোটেল গ্র্যান্ড সিলেটের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ খেলাটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, এসএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি উপস্থিত প্রতিনিধিবৃন্দকে আশ্বস্ত করেন।
পরিশেষে, আন্তর্জাতিক এ ক্রিকেট ম্যাচ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।