সানরাইজ আইডিয়াল একাডেমির অভিভাবক সমাবেশ সম্পন্ন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১ ঘন্টা আগে

জাতক  প্রতিনিধি :সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগরে অবস্থিত সানরাইজ আইডিয়াল একাডেমির ছাত্র/ছাত্রীদের পড়া-লেখার মানোন্নয়ন এর লক্ষে এক অভিভাবক সমাবেশ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়|

একাডেমির প্রধান শিক্ষক আহমেদ সফির ও সহকারী শিক্ষিকা লিজা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সানরাইজ আইডিয়াল একাডেমির সভাপতি জনাব ইসহাক আলী, ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ,পরিচালক জনাব শামীম আহমদ আয়না|

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফয়সল আহমদ জাকারিয়া, সহকারী শিক্ষিকা লিজা বেগম|

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব সাদ উদ্দিন|

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ,আবুল বাশার,লায়েক আহমদ,আব্দুল হক,সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুন, রোকসানা বেগম,শারমিন জাহান আখি,ফাতিহা বেগম|

কুরআন তেলাওয়াত করে ৫ম শ্রেণীর ছাত্র ফাহমিদ হাসান সায়মন|