‎পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর উদ্যোগে ‘রিকশা বিতরণ ‎

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১ দিন আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১৫ (পনের) জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ অনুষ্ঠান  শনিবার ( ১১) জুলাই বিকাল ৪টায়  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী  সিদরাতুল মুনতাহা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপি, সিলেট-এর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভ্যাগত অতিথিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে

প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ পুনাক, এসএমপি, সিলেট-এর মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয়।

‎উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালরে ১৭ ফ্রেরুয়ারী  ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১০ (দশ) জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়। এছাড়া পবিত্র রমজান মাসব্যাপী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ, পবিত্র ঈদ উপলক্ষে ঈদসামগ্রী উপহার প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎পুনাক, এসএমপি, সিলেট-এর ‘স্বাবলম্বী’কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

<span;>‎