আজ ৭ই নভেম্বর,শহীদ আব্দুস সালাম আযাদের শাহাদাৎ বার্ষিকী

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার: আজ  ৭ই নভেম্বর|১৯৮৮ সালের এই দিনে শাহাদাৎ বরন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একনিষ্ঠ কর্মী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়েরর মেধাবি ছাত্র এইচ,এস,সি ফলপ্রার্থী শহীদ আব্দুস সালাম আযাদ|তিনি শিবিরের ২৩ তম শহীদ|

শহীদ আব্দুস সালাম আযাদ
লেখা-পড়া করে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মা-বাবার মুখে হাসি ফোটানোর জন্য ভর্তি হন সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়ে|যোগ দিলেন আদর্শের পতাকাবাহী সংগঠন ইসলামী ছাত্রশিবিরে|ছাত্রদের অধিকার আদায়ে তিনি ছিলেন সদা তৎপর|এজন্য তিনি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে সমাজ সেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন|নামাজের সময় ছাত্রদের মসজিদে নিয়ে যাবার জন্য সদা ব্যস্ত থাকতেন|তার হাসি মাখা সুন্দর ব্যবহারে শত শত ছাত্র ইসলামের পতাকা তলে শামিল হতে থাকে|তার এই তৎপরতা সহ্য করতে না পেরে বাতিল শক্তি ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে|খুনের নেশায় মত্ত হয়ে ১৯৮৮ সালের ৭ই নভেম্বর কলেজের পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন স্থানে তার উপর উপোরযুপুরি হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে তারা|সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি শাহাদাৎ বরণ করেন|

এক নজরে শহীদের পরিচিতি:-
শহীদ আব্দুস সালাম আজাদ:-
জন্ম:১লা আগষ্ট,১৯৭১
মাতা : মোছাম্মৎ আমেনা খাতুন
পিতা : মুহাম্মদ আব্দুর রহমান
স্থায়ী ঠিকানা : গ্রাম- সড়কের পাড়, ডাক-
মেরুয়াখলা,ইউনিয়ন-পলাশ, থানা : বিশ্বম্ভরপুর, জেলা :
সুনামগঞ্জ।
সাংগঠনিক মান : কর্মী
শাহাদাতকালীন পড়াশোনা : এইচএসসি,
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়
আহত হওয়ার স্থান : মহাবিদ্যালয়ের পাশে
শহীদ হওয়ার স্থান : সিলেট ওসমানী মেডিক্যাল
কলেজ হাসপাতাল
আঘাতের ধরন : পুরো শরীরে জখম
যাদের আঘাতের শহীদ : ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রসংগ্রাম পরিষদ
শহীদক্রম : ২৩তম