ছাতক প্রতিনিধি : ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুর রহমান হীরা,ঘিলাছড়া গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভায় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ঘিলাছড়া গ্রামের উকিল আলীর বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘিলাছড়া গ্রামের প্রবীণ মুরব্বি আছমত আলীর সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য নুর উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঘিলাছড়া জামে মসজিদের ইমাম নুর উদ্দিন।
সভায় বক্তব্য বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি আব্দুস সালাম, সমছু মিয়া, আসকর আলী, দিলোয়ার হোসেন, নুরুল ইসলাম, আরজ আলী, রবাই আলী, জমির হোসেন, বশির উদ্দিন, আব্দুল কদ্দুস, সুজন মিয়া, রজিব আলী, আজিল, আব্দুল আলী, আলী হোসেন, সোনা মিয়া, মরম আলী, ফখর উদ্দিন, সাজু মিয়া, সমরাজ আলী ও আরজদ মিয়াসহ স্থানীয়রা।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুর রহমান হীরার বড় ভাই মাহবুবুর রহমান বলেন, ৩৩টি গ্রামের মধ্যে নিজ গ্রাম তকিরাইয়ের পর প্রথম নির্বাচনী মতবিনিময় সভা ঘিলাছড়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে।
তাঁর ভাই নির্বাচিত হলে ঘিলাছড়া গ্রামকে অগ্রাধিকার দিয়ে স্থানীয়দের মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করার কথা জানান তিনি।
চেয়ারম্যান প্রার্থী মোজাহিদুর রহমান হীরা বলেন,ঘিলাছড়া গ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে যে উৎসাহ দিয়েছেন, তা আমার জন্য অনুপ্রেরণা। আমি নির্বাচিত হলে ঘিলাছড়া গ্রামের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাব। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপজেলা পর্যায়ে এসেছি—এ পথচলায় সবার সহযোগিতা পেয়েছি। নির্বাচিত হলে বর্তমান সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর মাধ্যমে উত্তর খুরমা ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন প্রত্যাশা ও ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন।
