জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আজ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক
এস এম আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, সিলেটের সহকারী পরিচালক শুভ রায় সুমন।
প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেন, গণমানুষের দোরগোড়ায় সরকারের নানা কল্যাণমুখী উদ্যোগের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, সিলেট এর সহকারী পরিচালক শুভ রায় সুমন বলেন, সরকারের নেওয়া নানামুখী উন্নয়ন ও সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দিতে জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে। এ ধরনের নারী সমাবেশ সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি সংযোগ স্থাপন করে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা পালন করে।
সমাবেশে জেলা নিরাপদ খাদ্য অফিসার, শিক্ষকবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
