সিলেটে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা ২০২৬’ শুরু ১০ অক্টোবর

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৬ ঘন্টা আগে

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা  আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী এই মেলা নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে মেলা অনুষ্ঠিত হবে।
​আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সিলেট উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
​সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বারের দায়িত্বশীলরা জানান, নারী উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তাদের তৈরি সৃজনশীল পণ্য প্রদর্শন, বিপণন এবং ব্যবসার প্রসারে এই মেলার আয়োজন করা হচ্ছে।

মাসব্যাপী এই বাণিজ্য মেলার মাধ্যমে সিলেটের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেনমেলায় ১৫০ টিস্টল থাকবে।
​আয়োজকরা সিলেটবাসীকে বাণিজ্য মেলায় সর্বাত্মক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও পাশে থাকার জন্য অনুরোধ জানান সিলোট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট লুবানা ইয়াসমিন শম্পা
ভাইস প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি,পরিচালক রেহানা আফরোজ খান,পরিচালক রেহানা ফারুক শিরিন পরিচালক আসমাউল হাসনা খান, পরিচালক গাজী জিনাত আফজা,পরিচালক তাহমিনা হাসান চৌ,পরিচালক শাহানা আক্তার প্রমূখ।