ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড (FIRSO) – বাংলাদেশ জাতীয় পর্ব ২০২৬-এ অসাধারণ সাফল্য আর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। ০৪ সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬-এ ‘মেজ সলভিং রোবট’ প্রতিযোগিতায় ইইই বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম এবং ৪৩তম ব্যাচের শিক্ষার্থী দিবাকর রায় দিব্য চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। তাছাড়া, ‘মেজ সলভিং রোবট’ প্রতিযোগিতায় প্রজেক্ট ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেক আহমেদ রানার আপ হয়েছেন। ডিসপ্লে এন্ড এনট্রেপ্রেনিয়রশীপ’ হেলথটেক-এ রানার-আপ ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী শ্রাবণ তালুকদার শুভ।
শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন তাদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও উদ্ভাবনী মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সাথে ‘লিডিং ইউনিভার্সিটি’-র প্রতিনিধিত্ব করতে উৎসাহিত করেন।
তাছাড়া শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানান ইইই (EEE) বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক। তিনি প্রকৌশলগত জ্ঞানকে উদ্ভাবনী সমাধানে রূপান্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, দলীয় প্রচেষ্টা, অধ্যবসায় ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, এই অর্জন কেবল একটি ট্রফির চেয়েও বেশি কিছু—এটি উদ্ভাবন-নির্ভর এক শিক্ষণ-সংস্কৃতির প্রতিফলন। রোবোটিক্স ও বুদ্ধিমান সিস্টেম (intelligent systems) থেকে শুরু করে হেলথ-টেক (HealthTech) ও উদ্যোক্তা-উদ্যোগের বিভিন্ন ধারণাকে শিক্ষার্থীরা কার্যকর সমাধানে রূপ দিচ্ছে এবং প্রকৌশলবিদ্যার প্রকৃত চেতনাকে তুলে ধরছে।
