১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফর করবেন।সফরকালে তিনি হযরত শাহজালাল(র:) ও শাহপরাণ(র:) এর মাজার জিয়ারত করবেন এবং সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন।এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ।

রাষ্ট্রপতির সিলেট জেলা সফর উপলক্ষ্যে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক আরো জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানযোগে সিলেটে আসবেন এবং সফর শেষে একই তারিখ বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।প্রাথমিকভাবে আমাদেরকে এটি জানানো হয়েছে।

সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী (অতিরিক্ত সচিব),সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাঈ রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেটে মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ,সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।