সিলেটবাসীর উদ্দেশ্যে এসএমপি’র কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর বার্তা

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আসসালামু আলাইকুম,

সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে আমার দায়িত্বের অধ্যায় শেষ করে শীঘ্রই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি।

পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সিলেটবাসীর যে অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক সহযোগিতা, দোয়া এবং আস্থার ভিত্তি পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। দায়িত্ব পালনের প্রতিটি মুহূর্তে আমি চেষ্টা করেছি জনগণের সেবা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ ও মানবিক নগরী গড়ে তুলতে। এই পথচলায় আপনাদের সহযোগিতাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।

বিদায় মানেই সম্পর্কের শেষ নয়। সিলেট আমার হৃদয়ে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সুখ-দুঃখ, ভালোবাসা ও স্মৃতিগুলো আমি আজীবন বয়ে বেড়াব।

দায়িত্ব পালনের সময় আমার কোনো আচরণ, সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মহানুভবতার সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন।

আপনাদের সবার কাছে আমার ও আমার পরিবারের জন্য আন্তরিক দোয়া কামনা করছি। নতুন দায়িত্বেও যেন সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা করতে পারি—এই প্রার্থনা রইল।
সিলেট, আপনাদের আমি কখনো ভুলব না। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও সুখী রাখুন।

আল্লাহ হাফেজ।

ব্যাক্তিগত মোবাইল: 01911 261840