সিলেটের খবর২৪.কম এর নির্বাহী সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এহসান রেজার সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৪ ঘন্টা আগে

অনলাইন গণমাধ্যম সিলেটের খবর২৪.কম-এর নির্বাহী সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার এহসানুল হাসান খান রেজা এর সম্মানে গতকাল রোববার সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল বলেন, অনলাইন গণমাধ্যমই বর্তমানে মেইনস্ট্রিম মিডিয়া। মেইনস্ট্রিম মিডিয়া হলো সেই মিডিয়া যেখানে সর্বস্তরের জনগণের কথা উঠে আসে।যেখানে সকল ধরনের খবরের জন্য সাধারণ মানুষ নির্ভরশীল হয়ে থাকে।তিনি বলেন,ট্রেডিশনাল মিডিয়াগুলোকে(সংবাদপত্র, টেলিভিশন) সাধারণত মেইনস্ট্রীম বলা হলেও এখন বাস্তবতা ভিন্ন।এক সময় মানুষ পত্রিকার ওপর নির্ভরশীল ছিল, তারপর রেডিও ও টেলিভিশন।বর্তমানে অনলাইন গণমাধ্যমের ওপর নির্ভরশীল। ২৪-এর গণঅভ্যুত্থানে অনলাইন মিডিয়াই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। এখন মানুষ ঘুম থেকে উঠেই অনলাইন গণমাধ্যম থেকে সকল তথ্য, চলমান ঘটনা, সংবাদ ও খবর জেনে নেয়।

তিনি বলেন, অনলাইন গণমাধ্যম বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি ও চতুর্থ শিল্পবিপ্লবের ফসল।সারাবিশ্বে এটি স্বীকৃত ও সমাদৃত। এর ব্যপ্তি ও পরিধি অনেক বেশি।ইহা সর্বাধুনিক,শক্তিশালী ও প্রভাবশালী গণমাধ্যম। তাই বিজ্ঞানের এই আশীর্বাদ ও প্রযুক্তির উন্নয়নকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।

এ সময় অন্যান্য বক্তারা সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও দীর্ঘদিন যাবত সিলেটের খবর২৪.কম-এর নিবন্ধন না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, সিলেটের খবর২৪.কম অনলাইন গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু হওয়ার প্রথম দিকের একটি অন্যতম গণমাধ্যম। ফ্যাসিস্ট সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক কারণে এ জন্য নিবন্ধন আটকে রাখা হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি। তারা অবিলম্বে সিলেটের খবর২৪.কম-এর নিবন্ধন দেওয়ার জোর দাবি জানান।

সিলেটের খবরের বার্তা বিভাগের আয়োজনে সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেটের খবর২৪.কম-এর নির্বাহী সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার এহসানুল হাসান খান,আজকের বাংলার সিলেট প্রতিনিধি শেখ জাবেদ আহমদ,আইওন টিভির ক্যামেরা পার্সন খায়রুল আলম রাফসান,আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি রেজাউল করিম সোহেল, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নাগরিক ভিউ এর স্বত্ত্বাধিকারী ফয়সল আহমদ,সিলেট নিউজ ওয়ার্ল্ড এর বার্তা সম্পাদক মো.আলমগীর আলম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাউসার ছাদি, কোম্পানিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহমুদুল হাসান নাইম, মাওলানা সালিম আহমদ খান, মাহফুজুর রহমান ফাহিম,শাহ জুবায়ের,কামরুজ্জামান নাসিম প্রমুখ।