সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থাপনা ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত এক মতবিনিময় সভা অদ্য ২৩(মে)শনিবার বিকাল ৩টার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং অবৈধ ও অনিবন্ধিত মোটরসাইকেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ, সিলেট-এর প্রতিনিধিবৃন্দসহ সিলেট শহরের বিভিন্ন মোটরযান শোরুমের প্রতিনিধিগণ।
