তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ ও এতিমখানায় ১০ টন লবণ বিতরণ

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৪ ঘন্টা আগে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় ১০ টন লবণ বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী হাসান মানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে আমরা আশা করছি।