ভাস্কর থেকে প্রকাশিত ‘স্মৃতির আলোয় বিশ্বভ্রমণ’ নিয়ে পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ভাস্কর প্রকাশন থেকে প্রকাশিত আমেরিকা প্রবাসী লেখক ময়নুল হক চৌধুরী হেলাল-এর ‘স্মৃতির আলোয় বিশ্বভ্রমণ’ গ্রন্থ নিয়ে এক পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ময়নুল হক চৌধুরী হেলাল একজন উদার ও বিশ্বমানবতাবাদী চিন্তার অধিকারী লেখক। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদে আবদ্ধ নন বরং বিশ্বের বিভিন্ন জাতি-সংস্কৃতির মধ্যে মিল ও বৈচিত্র্য খুঁজে দেখেছেন। তা বিশ্বভ্রমণের অভিজ্ঞতা, উপলব্ধি, চিন্তাভাবনায় প্রাণবন্ত ভাষায় উপস্থাপন করেছেন।
আজ ১৬ মে শনিবার বিকেলে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ভাস্কর প্রকাশন এর কর্ণধার, প্রকাশক কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়য়ক কর্মকর্তা ও বিশিষ্ট গল্পকার জনাব জামান মাহবুব। #ভাস্কর_প্রকাশন আয়োজিত অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন রাজনগর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জিলাল উদ্দিন আহমেদ ও সমাজসেবী শিক্ষাবিদ জনাব বুস্তান চৌধুরী। প্রবন্ধ উপস্থাপক করবেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক লেখক মো. আলমগীর হোসেন। সাংবাদিক এমরান ফয়সলের সঞ্চালনায় স্বাগ বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার। আলোচনায় অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শোয়েব, সিলেট সরকারী কলেজের সহকারী অধ্যাপক অরবিন্দ কুমার দত্ত, কবিতাকুঞ্জ সিলেট বিভাগের সভাপতি কবি শহিদুল ইসলাম লিটন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোপেশ চন্দ্র সূত্রধর, শিক্ষক বাবুল চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ হাসান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর এ.কে আজাদ, শিক্ষকনেতা কবি জান্নাত আরা খান পান্না, শিক্ষক নির্নল চন্দ্র রায়, কবি রনবিজয় চক্রবর্তী, সমাজসেবী মো. ছয়ফুল করিম চৌধুরী, কবি আসলাম হোসেন, কবি সুপ্রিয় ব্যানার্জি শান্ত, কবি এনামুল হক, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কবি ফুয়াদ বিন রশীদ, দৈনিক বিজনপস ফাইল এর সিলেট ব্যুরো চিফ সাংবাদিক বিদ্যারত্ন রায়, কবি কামাল আহমদ, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, শেখর চন্দ্র বোধ, মো. আবুল ওয়াকিল, পল্টন রায়, রোকসানা বেগম, রাসেল আহমেদ দীপু ও তানভীর আহমদ। সঙ্গীত পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও বিমান বিহারী বিশ্বাস। বিজ্ঞপ্তি