হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় ইফতার মাহফিলে আমিন্ত্রত অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, সদর উপজেলা সমবায় অফিসার মনির হোসেন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে রমজানের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করেন সমিতির উপদেষ্টা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান।
উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সমিতির সহ সভাপতি মোঃ আব্দুস সুবহান, শামীম খান, শিমুল হামিদ, মো. জাকারিয়া, আখতার হোসেন, সুয়াইবুর রহমান রিয়াদ, মাহবুব আলম প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শাহ আলম।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। রমজান কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের চরিত্র গঠন ও সমাজে ন্যায়-নীতির প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফজিলতপূর্ণ এই দান-সদকা, অসহায়দের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি