সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই  সোমবার  নগরী শাহজালাল উপশহরস্থ গার্ডেন টাওয়ারে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের এই ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে রোগিগণ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আলমাহির ফেরদৌস, প্রফেসর ড. এন. এম. কিরণ ও ডা. তাহমিনা খালেক এর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও পিআরপি ,স্টেম সেল ও আকুপাংচার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা, স্ট্রোক পরবর্তী জটিলতা, পক্ষাঘাত, স্পোর্টস ইনজুরি এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যার চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক সময়ে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করলে অনেক রোগী অস্ত্রোপচার ছাড়াই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
বাংলাদেশে স্ট্রোক, প্যারালাইসিস, দীর্ঘদিনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা, গুলিয়ান-বারে সিনড্রোম, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া এবং অন্যান্য জটিল নিউরো-মাসকিউলোস্কেলেটাল রোগে আক্রান্ত রোগীদের জন্য আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা নিয়ে কাজ করছে সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস।
সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতি বুধবার ও বৃহস্পতিবার রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করে। এছাড়া প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রোগী ও তাদের স্বজনদের জন্য বিশেষ কাউন্সেলিং ও স্বাস্থ্য সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে রোগের কারণ, চিকিৎসা পদ্ধতি, পুনর্বাসনের গুরুত্ব এবং রোগীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এরপর প্রতিটি রোগীকে পৃথকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মূল্যায়ন করে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন। যেসব রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় মনে করা হয়, তাঁদের জন্য বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে সমন্বিত চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হয়।
এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ গ্রহনের আহবান জানিয়ে কর্তৃপক্ষ বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও সেমিনারের আয়োজন অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি