সিলেটের বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরী।
সিলেট ব্যুরো প্রধান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি তাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চ্যানেল এস-এর এসাইনমেন্ট এডিটর মো. শাফি উদ্দিন আহমদ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন।
প্রধান অতিথি বলেন, পুলিশের চোখ-কান হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিকরা আছেন বলেই আমাদের কাজগুলো করতে অনেক সহজ হয়ে যায়। সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনন্য। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে একটি সুস্থ, প্রগতিবান্ধব সমাজ দেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন দৈনিক সমকালের ব্যুরো প্রধান ফয়সাল আহমেদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক মানচিত্রের বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, এখন টিভির সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ গুলজার আহমদ, বাংলাভিশন সিলেট ব্যুরো ইনচার্জ দিপু সিদ্দিকী, এসএ টিভি ব্যুরো ইনচার্জ আবু তাহের, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল মহিত দিদার, যমুনা টেলিভিশনের শাহিন আহমদ, ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমেদ রনি, বার্তা টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মুসাহীদ আলী, নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, মাই টিভির সিলেট ব্যুরো মিনাল কান্তি, ফটো সাংবাদিক বাবর, দীপ্ত টিভির সিলেট প্রতিনিধি জয়ন্ত কুমার দাশ, কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাশ জয়, সাংবাদিক ফাহিম আহমদ, মাছুম, বিপ্লব চক্রবর্তী, লতিফুর রহমান উজ্জ্বল, রেজা রুবেল,সাহাদাত প্রমূখ।