২৭নং ওয়ার্ডে প্রিপেইড মিটার স্হাপনে প্রতিহত করলেন এলাকাবাসী

লেখক: Sylhet News World
প্রকাশ: ২ years ago

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কয়েক দিন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ডবাসী। তারই ধারাবাহিকতায় আজ ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে পিডিপি থেকে আসা কিছু কর্মকর্তা জোরপূর্বক শিবাবাড়ী কালী মন্দিরে কার্ড মিটার স্হাপন করতে আসলে বাঁধার মূখে পড়েন। এসময় উপস্থিত ছিলেন পাঠান পাড়া এলাকাবাসীর উদ্যোগে কার্ড মিটার বাতিলের দাবিতে গঠিত ২০ সদস্যর কমিটির আহবায়ক ইকতার খান ও সদস্য সচিব মনসুর খান। পরে তাদের সাথে আলোচনা করে পিডিপির থেকে আসা কর্মকর্তাদের ডিজিটাল প্রিপেইড মিটার না লাগানোর নির্দেশনা দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন জিয়াদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আফরোজ খান, সাংবাদিক সেন্টু রঞ্জন,দৈনিক শ্যামল সিলেটের বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, উজ্জ্বল রঞ্জন সহ আরো অনেকে। উল্লেখ্য, গতকয়েক দিনে পৃথকভাবে ৩ টি স্মারকলিপি প্রদান করা হয়েছে বিভিন্ন দপ্তরে। আগামী শুক্রবার বাদ এশা ২৭নং ওয়ার্ড বাসীর উদ্যোগে গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।