সিলেট জেলায় দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে PROTISTHAA প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৫১ minutes ago

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সহায়তা করার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে।শুধু অবহিতকরণ সভা নয়,বাস্তবিক অর্থে সেবাদানে দৃশ্যমান কাজ হলে দুর্যোগ মোকাবিলায় জনগণ উপকৃত হবে।তিনি প্রতিষ্ঠা প্রকল্পের সফলতা কামনা করেন।

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনে(ইএসডিও) Eco-Social Development Organisation (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action (PROTISTHAA) প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর ) সকালে সিলেট জেলায় দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে PROTISTHAA প্রকল্পের জেলা পর্যায়ের এ অবহিতকরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রেজা ই রাব্বি।

প্রধান অতিথি আরও বলেন দুর্যোগের আগে পরিবারের মাঝে আগাম সতর্কবার্তা প্রচার করতে হবে। এবং সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন,উপপরিচালক, স্থানীয় সরকার(ডিডিএলজি) মাহমুদা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস বুলবুল,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র পরিকল্পনাবিদ শাহীন আহমদ,ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানাজার আরিফুর রহমান ও মামিয়া রহমান লিনা প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজন অংশ নেন।এতে PROTISTHAA (Protocols and Trigger-based Institutional Systems for Timely Humanitarian & Anticipatory Action) প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় দুর্যোগের আগাম পূর্বাভাস, Anticipatory Action (আগাম পদক্ষেপ), Trigger-based Action এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সিলেট জেলার বিভিন্ন চরে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

বক্তারা বলেন, দুর্যোগ সংঘটিত হওয়ার পর শুধু সাড়া দেওয়ার পরিবর্তে পূর্বাভাস ও নির্ধারিত ট্রিগারের ভিত্তিতে আগাম পদক্ষেপ নেওয়া গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এনজিও, গণমাধ্যম, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সভায় নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দুর্যোগের আগাম কার্যক্রম গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। অংশীজনরা সিলেট জেলার স্থানীয় দুর্যোগ ঝুঁকি ও বাস্তবতা তুলে ধরে আগাম সতর্কবার্তা প্রচার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি এবং সময়মতো মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ দেন।

PROTISTHAA প্রকল্পটি কেয়ার বাংলাদেশ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও ) কর্তৃক এই এলাকায় বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠা’ (PROTISHTHA) মূলত: DG ECHO-র (European Civil Protection and Humanitarian Aid Operations) অর্থায়নে পরিচালিত একটি কনসোর্টিয়াম প্রকল্প। এই কনসোর্টিয়ামের তত্ত্বাবধানে রয়েছে কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) এবং অন্য দুই অংশীদার হলো এসিএফ (ACF) ও অ্যাক্টেড (Acted)। কারিগরি সহায়তা প্রদান করছে Regional Integrated Multi-Hazard Early Warning System (RIMES)।

ACTED ক্যাম্প পর্যায়ে ৩৩টি ক্যাম্পে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের বাস্তবায়নে সরাসরি কাজ করছে। মাঠপর্যায়ে বিভিন্ন মৌসুমী বন্যা-আকস্মিক বন্যা-ঘূর্ণিঝড় প্রবণ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে কনসোর্টিয়ামের তিন বাস্তবায়নকারী সংস্থা- ইএসডিও (ESDO), উত্তরণ (Uttaran) ও এনএসএস (NSS)।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো, বিদ্যমান সরকারি ব্যবস্থা ও কাঠামোর সঙ্গে কাজ করে Anticipatory Action-বা আগাম পদক্ষেপ এর সক্ষমতা আরও শক্তিশালী করা, যেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগভিত্তিক আগাম ব্যবস্থাপনা জোরদার করা যায় এবং দুর্যোগ মোকাবিলার মাধ্যমে সময়মতো মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয়।

জেলা সভায় কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh) এর ক্যাপাসিটি ডেভলাপমেন্ট স্পেশালিষ্ট এম, এ, জাহিদ, PROTISTHAA প্রকল্পে সহকারি প্রকল্প ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার মোঃ জাহিদুল হক,আব্দুলহিল বারী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মাসুদ রানা ও প্রিতি রানী সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।