সিলেটে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৬০ minutes ago

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালকের নির্দেশনায় কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে সিলেট জেলায় দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর সমন্বয়ে কমিউনিকেশন এক্সারসাইজ ও প্রস্তুতি মহড়া ২৫ আগস্ট ২০২৬ সকাল থেকে ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ,তালতলা সিলেটে অনুষ্ঠিত হয়।
মহড়ার সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মোঃ আনোয়ার হোসেন বিএফএম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), সিলেট বিভাগ, সিলেট। মহড়ার ইনসিডেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবুল কালাম, উপসহকারী পরিচালক, হবিগঞ্জ।
মহড়াকালীন জরুরি যোগাযোগ ব্যবস্থা সমন্বয় ও সার্বিক যোগাযোগ নিশ্চিত করতে সিলেট বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিট ও অংশগ্রহণকারী দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের সার্বিক সহযোগিতা কারেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর যীশু তালুকদার ।

মহড়ায় বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আরবান কমিউনিটি ভলান্টিয়ার অংশ গ্রহণ করেন ।

উল্লেখ্য, দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী প্রচলিত যোগাযোগব্যবস্থা ভেঙে পড়লে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ (মহড়া) সম্পন্ন হয়েছে। অগ্নিকান্ড , ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ মহড়া পরিচালনা করা হয়।