সিলেটে জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে বৈদ্যুতিক পাখা বিতরণ

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সহযোগিতায় ১৬ অক্টোবর  বৃহস্পতিবার  জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে  রোটারি ক্লাব অব হোয়াইট স্টোনের সদস্যদের সহযোগিতায় ১৮ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।

বৈদ্যুতিক পাখা বিতরণ  অনুষ্ঠানে  গভর্নিংবডির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সালিক আহমদ চৌধুরী ,সাবেক চেয়ারম্যান জুলকার নাইন লস্কর,পিপি তাজ উদ্দিন লস্কর তারেক, রোটারিয়ান বেলাল আহমদ,সাবেক গভর্নিংবডির সদস্য আব্দুল মালিক আনিছ ,সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন চৌধুরী প্রমুখ।