বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩ যুগ পূর্তি উপলক্ষ্যে অ্যালামনাই এসোসিয়েশনর (সাবেক শিক্ষার্থীদের সংগঠন) ১ম পুনর্মিলী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১১ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার ১ম ব্যাচের ছাত্র ও শাহজালাল ক্যাডেট একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং ২য় ব্যাচের ছাত্র ও আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আরশ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রইছ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক শফিক আহমদ ও সঞ্জয় দাশ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৬ তম ব্যাচের ছাত্র আবু আইয়ুব আনসাী, ১৯ তম ব্যাচের ছাত্র আফজাল হোসেন, ২৫ তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুর রহমান এবং বর্তমান ছাত্রছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী সায়েম উদ্দিন।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার ৩য় ব্যাচের শিক্ষার্থী ও বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষক আতাউর রহমান, ১৮ তম ব্যাচের শিক্ষার্থী মুহিবুল ইসলাম মামুন, ২৪ তম ব্যাচের শিক্ষার্থী জামিল আহমদ, ২৩ তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান, ১৭ তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল আহমদ, ২৬ তম ব্যাচের শিক্ষার্থী নুমান ও ইমরান হুসেন, ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছালিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন, হাফিজ আবু রায়হান, ইসলামি সংগীত পরিবেশন করেন, মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজ এমরান আহমদ।

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাজী আসমত আলী সাহেবর মাগফিরাত কামনায়, মাদ্রাসার উন্নতি ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন “বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন” এর সমৃদ্ধি জন্য মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল কাইয়ুম সিদ্দিকী বলেন, “আজকের এই আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তে বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩ যুগ পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ইট-পাথরের একটি ভবন নয়। এটি হলো জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক পবিত্র প্রতিষ্ঠান। এই মাদ্রাসার প্রাঙ্গণে যারা একদিন একসঙ্গে পড়াশোনা করেছে, আজ তারা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী—কিন্তু সবার হৃদয়ে এই প্রতিষ্ঠানের স্মৃতি চির অম্লান।”

প্রধান বক্তার বক্তব্যে মাস্টার আরশ আলী বলেন, “আজকের এই পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি আমাদের শিকড়কে স্মরণ করার দিন, প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং একে অপরের সঙ্গে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার দিন। “ঐতিহ্যের বন্ধনে, স্মৃতির টানে—আবার মিলি প্রাণের প্রাঙ্গণে।” এই স্লোগানটি আজকের অনুষ্ঠানের তাৎপর্যকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে।”
তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি, বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে এই প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং নৈতিক ও দ্বীনি শিক্ষার প্রসারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, “আমরা আজ এই পুনর্মিলনী থেকে একটি অঙ্গীকার করি—আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসব, প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকব।