নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৩ ঘন্টা আগে

নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ, সড়কসহ সব ধরনের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও প্রকাশের মধ্য দিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের সূচনা হলো।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, মানবিক ব্যক্তিত্ব ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন আতাউর রহমান পীর, আফতাব চৌধুরী ও এম.এ. জলিল।

কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সানি। সহসভাপতি হিসেবে রয়েছেন আতিক রাহী, এডভোকেট শফিকুল ইসলাম, এম.এ. ওয়াহাব, সোলেমান হোসেন চুন্নু ও জাহাঙ্গীর আলম। যুগ্ম সম্পাদক হাকিম নোমান ও হিমাংশু শেখর দাস, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, অর্থ সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনূর, সহ-অর্থ সম্পাদক মামুন শাহরিয়ার শুভ, দফতর সম্পাদক রাকিব আহমদ রুবেল, সহ-দফতর সম্পাদক মো. লুৎফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল ইসলাম মহসিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন পীর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাওছার আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির আহমদ, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুনতাহা, সহ-শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক রুনা সুলতানা, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শামছুল ইসলাম মনজু, সহ-জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী, মিডিয়া ও আইটি সম্পাদক উৎফল বড়ুয়া, সহ-মিডিয়া ও আইটি সম্পাদক জুবের আহমদ সার্জন, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ লিপি (লিপি খান), সহ-মহিলা বিষয়ক সম্পাদক লাভলী মালিক, সড়ক বিষয়ক সম্পাদক লোকমান আলী, সহ-সড়ক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, রেলপথ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, সহ-রেলপথ বিষয়ক সম্পাদক আল-আমিন, আকাশপথ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর, সহ-আকাশপথ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, জলপথ বিষয়ক সম্পাদক সফিকুর রহমান, সহ-জলপথ বিষয়ক সম্পাদক ছামির আহমেদ, পর্যটন বিষয়ক সম্পাদক রাকিব মিয়া তালুকদার এবং সহ-পর্যটন বিষয়ক সম্পাদক এম.এ. মনাফ। কার্যকরী সদস্য রয়েছেন বিলাস সিনহা, বায়েজিদ খান, কামরুল হাসান সুমন, সেবুল রেজা, আলাউদ্দিন পাশা, ইকবাল হোসেন, হুমায়ুন রশিদ, মাহফুজুর রহমান মারুফ, কবীর আহমদ সোহেল ও কামরুল চৌধুরী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং দুর্ঘটনা প্রতিরোধে আগাম পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ আগস্ট সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেস ক্লাব অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। উক্ত সভায় আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখার আত্মপ্রকাশ হয়।