দেশ ও প্রবাসের সকলকে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,কোরবানি আমাদেরকে আত্মত্যাগ আর আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে।তারা বলেন,ত্যাগ ও সহমর্মিতার মহান শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে। বিবৃতিতে নেতৃবৃন্দ ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিয়ে একটি বৈষম্যহীন, নিরাপদ এবং ন্যায়ভিত্তিক ও সমতার বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান। তারা পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য,বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। “ঈদ মোবারক”।