ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৫৭ minutes ago

ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের প্রতি এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।আজ(১২ সেপ্টেম্বর) শনিবার সকালে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এসময় সারাদেশের জেলা ও উপজেলার সাথে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। তিনি ৩মাস মেয়াদী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির ঘোষণা দেন।এক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা ও সাহায্য চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে পরিবর্তন আনতে হয়।ডেঙ্গু প্রতিরোধে দেশের তরুণ সমাজের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,চব্বিশের ৫ আগস্টের মতো এখনো দেশ ও মানুষের জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান(অতিরিক্ত সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) আশরাফুর রহমান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন,পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানা,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন, ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত,গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাংবাদিক,বিডি ক্লিন,বিএনসিসি,স্কাউটস ও গার্লস গাইডের প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযানে সবাই অংশগ্রহণ করেন।প্রতি শনিবার এই কর্মসূচি পালন করবে সিলেট জেলা প্রশাসন।