জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ৩ দিন আগে

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো: ইসমাঈল হোসেন (বাংলাদেশ পোস্ট ও দেশের কন্ঠ) ও সাধারণ সম্পাদক মো: রেজওয়ান করিম সাব্বির (আজকের পত্রিকা ও সিলেট মিরর) সহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বৃহষ্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এ অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি ও ক্লাবের সদস্যগণ দেশ ও গণমানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন।একই সাথে অনলাইন সাংবাদিকতার বিকাশ ও গণমাধ্যমকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করবেন।