জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্হ গার্ডেন টাওয়ারে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন এর সভাপতিত্বে এবং সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জেনারেল সেক্রেটারি সালমা বেগমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে
বক্তব্য রাখেন জাসউস এর ভাইস চেয়ারম্যান কাশমির রেজা, মো হেদায়েত উল্লাহ, রাজিয়া সুলতানা, আকলিমা বেগম প্রমূখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুবাস এর অর্থ সম্পাদক মো ফখরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা যৌথ ভাবে সমাজ উন্নয়ন মূলক কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উভয় সংস্থার সমন্বয় সাধনের জন্য একটি কমিটি গঠন করা হয়।
জাসউস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন কে আহবায়ক ও ভাইস চেয়ারম্যান এবং সুবাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন কে যুগ্ম আহবায়ক, জাসউস এর জেনারেল সেক্রেটারি সালমা বেগমকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠিত হয়।
আলোচনা সভায় তিন দিনব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি আগামী সপ্তাহে বাস্তবায়ন করতে
জাসউস এর সমাজকল্যাণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাকে প্রকল্প পরিচালক এবং সৈয়দ আছলাম হোসেন ও সালমা বেগম সহযোগী সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক,জেলা শিক্ষা অফিসার,
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে উপস্থিতি রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।