ছাত্র জমিয়ত বাংলাদেশ এয়ারপোর্ট থানা, সিলেট মহানগরের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ years ago

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের আওতাধীন এয়ারপোর্ট থানা শাখার সদস্য সম্মেলন ১১ মে রবিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত হয়।

শাখার আহবায়ক রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহনাফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল হক উমামা।

তিনি বলেন- জমিয়ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন। দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক প্লাটফর্ম।  বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু সর্বশেষ ২৪ এর ছাত্র অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামিলীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে শুরু থেকে ছিলো। আদর্শিক কাফেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এদেশের ছাত্র সমাজের কাছে ইসলাম ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কাজ করছে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও তিনি ছাত্র জমিয়তকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ।

তিনি ছাত্র জমিয়তের কর্মীদেরকে উত্তম গুণাবলি অর্জনের মাধ্যমে সাধারণ ছাত্র সমাজের মাঝে ছাত্র জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে সবাইকে উদ্বুদ্ধ করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজ আবু হানিফ সাদি, সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, আল হাতিম ছাত্র সংসদের সেক্রেটারি মাসুদ আহমদ, মহানগরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালিম প্রমুখ।

উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানার সভাপতি গোলাম রহমান খান রাওয়াহা, মহানগরীর দায়িত্বশীল মুকাররিম হুসাইন, আব্দুল্লাহ মামুন, আদনান আহমদ, উবায়দুল্লাহ মারুফ, উবায়দুল্লাহ মাসরুর প্রমুখ।

কাউন্সিলে আব্দুর রকিবকে সভাপতি, আহনাফ আহমদকে সাধারণ সম্পাদক ও মাকসুদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম।

পরিশেষে মাওলানা আহমাদুল হক উমামার দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।