ছফির আহমদ, ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের শতবর্ষের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস ছোবহান, প্রবীণ শিক্ষক মাওলানা মইজ উদ্দিনসহ শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে গভর্নিং বডির সভাপতি মো. মুদাব্বির আহমেদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মুয়ীনুল হক মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকার উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী।
এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমেদ, গভর্নিং বডির সদস্য মাওলানা কাজি আব্দুস সামাদ ও মাওলানা মখছুছুর রহমান।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস ছোবহান, প্রবীণ শিক্ষক মাওলানা মইজ উদ্দিন এবং মো. ছালিক আহমদ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আরবি প্রভাষক মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা কয়েস আহমদ, সহকারী শিক্ষক মাওলানা শাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, মাওলানা সদরুল আমীন ও ক্বারী আব্দুল হাকিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদ শিহাব। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মানসুর আহমদ সাগর। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও ছাত্র সংসদের জিএস যায়েদুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা। একই অনুষ্ঠানে মাদ্রাসার প্রয়াত অফিস সহকারী মরহুম মাহমুদুল হাসান পাবেলকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকার সহকারী রেজিস্ট্রার মো. বেলায়েত হুসেন, সূফি নগর শাহ সূফি মোজাম্মেল আলী (রহ.) আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছাদিকুর রহমান, গভর্নিং বডির সদস্য মো. সিরাজ মিয়া, বিদায়ী সংবর্ধিত অতিথি ও মাদ্রাসা মসজিদের খাদেম মনসুর আহমদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং আল-ফজল ছাত্র সংসদের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস ছোবহানের দোয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
