আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

লেখক: Sylhet News World
প্রকাশ: ২ ঘন্টা আগে

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধনসিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ২২ জুন সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ফিতা কেটে ভর্তি মেলা ২০২৬ এর উদ্বোধন করেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ আবু নাসের জাফর উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর জামাল আহমেদ, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শান্তা ইসলাম, এম.এড প্রাগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব। এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেন, আধুনিক, সমকালীন ও কর্মবান্ধব পাঠ্যক্রম এবং প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব ব্যাপৃত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পেশাজীবি তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই ব্যাতিক্রমী আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। তিনি ভর্তি মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মিডিয়াকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে নতুন ধারার ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় ভর্তি মেলা উপলক্ষে এডমিশন ফি তে ৫০% ওয়েভার সহ সাশ্রয়ী প্যাকেজে অনার্স মাস্টার্স করার সুযোগ রয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসির নির্দেশনা শতভাগ পালনক্রমে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্নাতক কোর্সে ইইই, সিএসই, বিবিএ, ইংলিশ অনার্স, ফ্যাশন ডিজাইন, বিডিপিএইচ এবং স্নাতোকোত্তর কোর্সে এমবিএ, ইএমবিএ, এমপিএইচ, এম.এড প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে। ইউনিভার্সিটির নিজস্ব ইন্সটিটিউট বিআইআইএসডি দ্বারা পরিচালিত বিভিন্ন শর্ট কোর্স সহ সামার ২০২৬ সেমিস্টারের জন্য শিক্ষার্থী ভর্তি চলছে।

পরিশেষে, ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মেলা পরিদর্শনে আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি