সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন,বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম জনগণের মুখপাত্র হিসেবে কাজ করছে। তিনি বলেন,অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি,শক্তি ও ক্ষমতা অনেক বেশী।মুহূর্তেই সারা বিশ্বে সংবাদ ছড়িয়ে পড়ে,মানুষের দোরগোড়ায় তথ্য পৌঁছে যায়। তিনি বলেন,কৃষক, শ্রমিক,খেঁটে খাওয়া মানুষ, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষের কথা উঠে আসে এখানে।
মঙ্গলবার(২১ এপ্রিল) দুপুরে অনলাইন গণমাধ্যম সিলেটের খবর২৪.কম এর সাবেক প্রধান বার্তা সম্পাদক মধ্যপ্রাচ্য প্রবাসী তৌহিদুজ্জামান জিহানের সাথে আড্ডা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিলেটের খবরের সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক প্রধান বার্তা সম্পাদক তৌহিদুজ্জামান জিহান,দৈনিক নয়াদিগন্তের মোহাম্মদ আমির উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মাহবুব মারুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আজমল হোসেন,শামীম আহমদ প্রমুখ।
নিউজপোর্টালের (সিলেটের খবর২৪.কম) বার্তা বিভাগের আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।পরে নগরীর এক অভিজাত রেষ্টুরেন্টে মধ্যাহ্ন ভোজে সবাই মিলিত হন।
