মাওলানা সালাম মাদানী তাহফিজুল কুরআন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত,বিভিন্ন মহলের অভিনন্দন

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার: হাফিজি মাদ্রাসা সমুহের পরিচালনাকারি বোর্ড “তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড” এর তিন বছর মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাতক-দোয়ারার কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী|

তাঁর এ অর্জনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মুহাম্মদ তাজ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মসজিদ মিশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার ও সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন ছাতক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম তালুকদার, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল,ছাতক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান শ্রমিক নেতা শাহ আলম, গোবিন্দনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আযীয, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল হুসেন, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সিলেট নিউজ ওয়ার্ল্ডের স্টাফ রিপোর্টার সাংবাদিক আহমেদ সফির, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, সাবেক সভাপতি আতাউল মগনী, সেক্রেটারি মুক্তার হুসাইন, আলোকিত কালারুকা ইউনিয়ন নাগরিক পরিষদের সভাপতি মুন্সী খুরশিদ আলম রুবেল ও সেক্রেটারি ইমাদ উদ্দিন, তাফসীরে উম্মুল কুরআনের লেখক মাওলানা আব্দুল হাই জিহাদী এবং জাগপা সুনামগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম বকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মাওলানা আব্দুস সালাম আল-মাদানীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর যোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও প্রচেষ্টায় বাংলাদেশে তাহফিজুল কুরআন তথা হাফিজ গড়ার কার্যক্রম আরও গতিশীল হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য ১৭রঅক্টোবর শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে মাওলানা মাদানীকে আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান ঘোষণা দেয়া হয়|এতে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান,বোর্ডের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর,ইবনে সিনার চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান প্রমুখ|