সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ৩৬ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত পর্যবেক্ষণ টিমের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি শ্রী সুদীপ রঞ্জন সেন বাপ্পু। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ ও দপ্তর সম্পাদক তারেক আহমদ খান বক্তব্য দেন।
বক্তারা বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা ও উৎসবের আনন্দ সবার। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও সহযোগিতাপূর্ণ অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, কার্যনির্বাহী সদস্য আকবর হোসেন কয়ছর ও শফিকুর রহমান সুমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, নূর আহমদ মোর্শেদ, গৌতম পুরকায়স্থসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজা চলাকালে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
