বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান রিপনের মাতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর মাতার সুস্থতা কামনায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর শুক্রবার দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সাবেক সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল খালিক এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বির যথাক্রমে মোঃ তবারক আলী, রাসাইদ মিয়া, জয়াইদ আলী, শুক্কুর আলী, মসব আলী, অস্তর আলী, মজাইদ আলী, সমাজকর্মী আব্দুর রহমান, কামরুল ইসলাম মেম্বার, আব্দুল আহাদ, হাফিজ ফরহাদ আহমদ, হাফিজ ফজলে রাব্বি প্রমুখ। এছাড়াও এলাকার অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর মাতার সুস্থতা কামনা করে মহান আল্লাহ’র দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল কাশেম।