সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট উপশহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে সিলেট উপশহর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম-এর নেতৃত্বে উপশহর পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এবিসি পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপশহর শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের সাথে নিয়ে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপশহর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম বলেন, “পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক সবসময় গ্রাহকদের আস্থা ও মানসম্মত সেবা প্রদানকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এসেছে। গ্রাহকদের অব্যাহত সমর্থন ও সহযোগিতায় ব্যাংকটি আজকে এই মাইলফলকে পৌঁছাতে পেরেছে। আগামী দিনেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিয়ে আমরা গ্রাহকদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ব্যাংকের উপশহর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আব্দুল মোহায়মেন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড সেলস্ অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ব্যাংকের শিবগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ হোসাইন মাহমুদ এবং জালালপুর উপশাখার অফিসার ইনচার্জ ফকরুল ইবনে আমির ভূঁইয়াসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।