মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ১১তম বারের মতো স্বেচ্ছায় এক ব্যাগ A+ (পজিটিভ) রক্তদান করেছেন অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ডের স্টাফ রিপোর্টার ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ছফির আহমদ।
আজ সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সানরাইজ আইডিয়াল একাডেমির একজন অভিভাবকের প্রয়োজনে তিনি এ রক্তদান করেন।
রক্তদান শেষে ছফির আহমদ বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের রক্তে অন্য একজন মানুষের জীবন বাঁচতে পারে। সামর্থ্যবান ও সুস্থ ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।
তাঁর এ মানবিক উদ্যোগ রক্তদানে আগ্রহী অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
