সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য
তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিক তুহিনের এই চলে যাওয়ায় সমাজ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের কর্মক্ষেত্রে তাঁর অবদান এবং উপস্থিতি সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তার পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন।