কলিম উদ্দিন মিলন এমপির ছোট ভাইয়ের মৃত্যুতে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের শোক

লেখক: সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশ: ২ ঘন্টা আগে

ছফির আহমদ,ছাতক প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এমপির ছোট ভাই গিয়াস উদ্দিন আহমদ সুহেল সোমবার ভোরে যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সিনিয়র সহ-সভাপতি ছফির আহমদ, সহ-সভাপতি সাজু আহমদ তালুকদার এবং সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল।

এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুম গিয়াস উদ্দিন আহমদ সুহেলের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে তাঁদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।