বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় পরিচালনায় নগরীর মধুবন মার্কেটস্থ সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগিব আলী মিলনায়তনে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এ সময় কেক কেটে ও বিভিন্ন প্রকারের পিঠা পরিবেশন করে আনন্দ উল্লাসের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের জীবন সদস্য বিশিষ্ট সমাজসেবী হাসান কবির চৌধুরী, ব্যবসায়ী নেতা শিক্ষাবিদ এম এইচ আর চৌধুরী সামিম। বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান এনামুল কবির, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ, অর্থ সম্পাদক ওলিউর রহমান মাসুম, ভ্রমণ বিষয়ক সম্পাদক তৌহিদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোমিন, অফিস সম্পাদক পূর্ণব্রত পাল রতন, আইন বিষয়ক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত খান, আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, সহ-ভ্রমণ বিষয়ক সম্পাদক রোটা. তোফায়েল আহমদ, নির্বাহী সদস্য আহমেদ জাকি, মনোয়ার হোসেন, ইহতেশামুল হক শাহীন, সিনিয়র সদস্য ফুজায়েল আহমদ, গোলাম কিবরিয়া, হোসাইন আহমদ মুন্না, সাহেদ আহমদ শান্ত, সুহিন আহমদ, এ্যাডভোকেট কামাল আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা এমএ আলী জালালাবাদী, নারী উদ্যোক্তা ফাতেমা জান্নাত, নাহিদ সুলতানা, জেসমিন বেগম, শাম্মি বেগম প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিলেট এক ইউনিক ট্যুরিজম ডেস্টিনেশন। স্রষ্টার অপার দান এই সিলেটের পরিবেশ ও বৈচিত্রময় প্রকৃতি। তিনি সিলেটের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নে সরকারকে আরো বেশি গুরুত্বারোপ করার আহ্বান জানান।
উল্লেখ্য এর আগে ২৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসন সিলেট-এর উদ্যোগে আয়োজিত র্যালী ও জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সিলেট ট্যুরিস্ট ক্লাব সম্মিলিত ভাবে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি
