আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ঈদ পুণর্মিলনী স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা গত ০৬ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর দরগা গেইটস্থ সিলেট জাস এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সুরমা নন্দিনীর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি’র সভাপতিত্বে ও কবি মাসুদা সিদ্দিকা রুহী এবং সহ-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এম. আলী হোসাইন এর যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য প্রদান করেন সুরমা নন্দিনীর উপদেষ্টা সদস্য, ড: এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি কবি হোসনে আরা বেগম কলি, নির্বাহী সদস্য কবি ও গবেষক মোশতাক চৌধুরী, কবি কামাল আহমদ, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কবি লিপি খান।
স্বরচিত কবিতা পাঠ এবং অনুভূতি প্রকাশ করেন কবি এম. আলী হোসাইন, কবি সাংবাদিক এমরান ফয়ছল, কবি সুরাইয়া পারভীন লিলি, কবি মাজহারুল ইসলাম মেনন, রাজিয়া সুলতানা, কবি মোঃ সুমন খান, শফিকুল ইসলাম সোহাগ, কবি ও সাংবাদিক শরীফ গাজী, কবি সাজন আহমদ সাজু, কবি ফাতেহা বেগম, কবি সহিদুল ইসলাম, কবি সুমনা আফরোজা সুমি, কণ্ঠ শিল্পী রাজন চক্রবর্তী, আমির হোসেন সোহাগ, আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ।
